দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে পানবরজ থেকে রশিতে ঝুলন্ত অবস্থা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম রাসেল মোল্লা।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্যামপুর গ্রামের পূর্বপাড়া একটি পানবরজে এ ঘটনা ঘটে। রাসেল মোল্লা (২৫) উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রাসেল একজন ভালো ছেলে ছিলো। তার নিজের জমিতে পানবরজ আছে। হঠাৎ গতকাল শুক্রবার বিকেল থেকে রাসেল নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শুক্রবার তার চাচা আব্বাস মোল্লার পানবরজে বাঁশের সাথে নিখোঁজ রাসেলের ঝুলন্ত মৃতদেহটি দেখতে পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রাসেল একজন পানচাষী ছিলো তাদের সুখী পরিবার। সহজ সরল একজন যুবক। হঠাৎ নিখোঁজের পর পানবরজে লাশ দেখে আমরা হতবাক। এলাকায় তার সাথে কোন মানুষের শক্রতার কথা ও শোনা যায়নি। যে তাকে কে হত্যা করতে পারে। শক্রবার রাতে তার পরিবারের লোকজনই প্রথমে পানবরজে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা মুঠোফোন বলেন, ‘খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামকে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









