সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : যাঁরা নবী ছিলেন না। যেমন—হজরত খিজির (আ.) এবং মারইয়াম ও হাজেরা তাঁদের ‘আলাইহিস সালাম’ এবং ‘আলাইহাস সালাম’ বলার বিধান কী?
-আহসানুল হক, ঢাকা

উত্তর : ফুকাহায়ে কিরামের মতে, নবীগণ ও ফেরেশতা ছাড়া অন্য অলি বুজুর্গদের জন্য ‘আলাইহিস সালাতু ওয়াসসালাম’ ব্যবহার করা জায়েজ নেই। আবার অনেকেই ‘আলাইহিস সালাম’ তথা শুধু সালাম শব্দ ব্যবহার করার অনুমতি দিয়েছেন। তবে সতর্কতাস্বরূপ ‘আলাইহিস সালাম’ও ব্যবহার না করা উচিত। (আদ্দুররুল মুখতার : ২/২৪৮, রুহুল মাআনি : ১২/২৬১)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
সূত্র: কালের কণ্ঠ









