সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
আজ মঙ্গলবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়ন ও ৮ সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে তাসনিম জারা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও ৮টি সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত।’
সূত্র: কালের কণ্ঠ










