রাজশাহী

রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধে ভাগিনার হাতে মামা খুন

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারিতে ভাগিনার হাতে প্রাণ হারিয়েছেন মামা। নিহত ব্যক্তি নগরের বিলশিমলা এলাকার বাসিন্দা। তার নাম সুরুজ আলী (৫২)। পেশায় তিনি মাইক্রোবাসচালক ছিলেন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। যতদূর শুনলাম ভাগিনার সঙ্গে জমি নিয়ে বিরুদ্ধে হাতাহাতির পর সুরুজ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি বলেন, “ঘটনার পর ভাগিনা পালিয়েছেন।

ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।