ধর্ম

মোনাজাত করার সুন্নত পদ্ধতি কী?

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : মোনাজাত কিভাবে শুরু করা সুন্নত এবং কী বলে শেষ করা সুন্নত? দয়া করে মোনাজাতের সুন্নত পদ্ধতি জানাবেন।

-সাইদুল হক, রামগড়

উত্তর : মোনাজাতের মুস্তাহাব পদ্ধতি হলো, মহান আল্লাহর প্রশংসা ও রাসুল (সা.)-এর প্রতি দরুদ পাঠ করার মাধ্যমে মোনাজাত শুরু করা। অতঃপর নিজ প্রয়োজন এবং পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের কথা তুলে ধরা। আবার হামদ-সালাতের মাধ্যমে আমিন বলে দোয়া শেষ করা।

(তিরমিজি, হাদিস : ৩৪৭৬, মুসান্নাফে আব্দুর রাজ্জাক : ২/২১৫, আবু দাউদ, হাদিস : ৯৩৮)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

 

সূত্র: কালের কণ্ঠ