অপরাধ ও দুর্নীতি

৪০ কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুরান ঢাকার শাঁখারীবাজারে অভিযান চালিয়ে ৪০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় কমল দত্ত নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধার এবং কমল দত্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এরই মধ্যে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

 

তিনি আরো বলেন, কোনো ধরনের নাশকতার চেষ্টা বা পরিকল্পনা ছিল কি না, এ বিষয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: রাইজিংবিডি