সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

আজ হাসপাতাল ছাড়ছেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৫১ মিনিট পড়া
আজ হাসপাতাল ছাড়ছেন পোপ ফ্রান্সিস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আজ রবিবার (২৩ মার্চ) রোমের জেমেলি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। খবর বিবিসির।

শনিবার জেমেলিতে এক সংবাদ সম্মেলনে পোপের তত্ত্বাবধানকারী দলের প্রধান ডা. সার্জিও আলফিয়েরি এ কথা জানান।

তিনি বলেন, আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামীকাল পোপ ফ্রান্সিস বাড়িতে থাকবেন। পবিত্র পিতাকে আগামীকাল থেকে স্থিতিশীল অবস্থায় হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হবে এবং আংশিকভাবে ওষুধ থেরাপি এবং কমপক্ষে দুই মাসের সুস্থতা এবং বিশ্রামের সময়কাল অব্যাহত রাখার জন্য একটি প্রেসক্রিপশন থাকবে।

ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সি পোপ হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

তবে এর মাঝেও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সূত্র: কালের কণ্ঠ