নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর নিউ মার্কেটের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নিউ মার্কেটের কাঁচা বাজারে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও অন্তত কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে।
নিউ মার্কেট এলাকাবার ব্যসায়ী সুজন হাসান জানান, আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে নিউমার্কেটের ভিতরের দোকানগুলো। ভিতরে আগুন লাগলে শত শত ব্যবসায়ীকে সর্বশান্ত হতে হত। ফায়ারা সার্ভিস দ্রুত আসার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে নিউ মার্কেটের ভিতরেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ত।










