সিল্কসিটিনিউজ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের অধিবাসীদের অসম্মান করছেন বলে মন্তব্য করেছেন দ্বীপটির প্রধানমন্ত্রী মুতে এগেদে। খবর রয়টার্স।
গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় ডেনমার্কের মালিকানাধীন এই দ্বীপটি ফের অধিগ্রহণের ইচ্ছাপোষণ করেন ট্রাম্প। সোমবার এ নিয়ে ট্রুথ সোশ্যালেও একটি পোস্ট করেন ট্রাম্প। তিনি লেখেন, আমরা আপনাদের (গ্রিনল্যান্ডবাসীকে) নিরাপদ রাখবো। আমরা সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করবো এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডের এই প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সম্মান ও শ্রদ্ধা প্রত্যাশা করি। তার কাছ থেকে এমন আচরণ অশোভনীয় ও অভাবনীয়।
সূত্র: যুগান্তর










