রাজশাহী

ছাত্রশিবির সব থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক দল-ছাত্রদল নেতা

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের সব থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক দল। শিবির জামায়াতের আমির বা ওয়ার্ডের নেতাকর্মীদের বিষয়ে কোন রকম কথা বলার যোগ্যতা রাখে না। আপনাদের মধ্যে কোন গঠনতন্ত্র নাই, চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই পালন করেন আপনারা।

ছাত্রদলের উদ্দেশ্যে তিনি আরও বলেন ৫ আগস্টে হাজার হাজার ছাত্র, শিশু, যুবক হত্যার পরও এখন পর্যন্ত আওয়ামীলীগ কোন সহানুভূতি বা দুঃখপ্রকাশ করেনি; সেহেতু এই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখার সুযোগ নেই।

রবিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এই সব কথা বলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।