রাজশাহী

পবায় বারনয় নদী থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার বারনই নদী থেকে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আলতাফ হোসেন (৪২) বাড়ি পবার বাগসারা নওদাপাড়া গ্রামে। রোববার রাত ৮টা থেকে আলতাফের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।

পুলিশ সূত্র জানায়, আজ সোমবার সকালে পবার বারনই নদীতে আলতাফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, আলতাফের লাশ যেখানে পড়ে ছিল সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে তার ভ্যানটি পাওয়া গেছে। আলতাফের মৃত্যু কীভাবে হয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।’

স.আর