নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বৈকালী সংঘ ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিসংঘ টিম ও রানার্স আপ হয়েছে বৈকালী সংঘ টিম। চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়রা বিজয় উল্লাসে মেতে উঠেন ও নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, বৈকালী সংঘ ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টে মোট ৩৬ টি দল অংশগ্রহন করেছিলো। এর মধ্যে আজ বৈকালী সংঘ ও মুক্তি সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে বৈকালী সংঘ টিম প্রথমে ব্যাটিং এ নেমে ১৫৬ রান করে এবং পরের ব্যাটিং এ মুক্তি সংঘ টিম ৯ উইকেটে ১৬০ রান করে বিজয় অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বৈকালী সংঘের সভাপতি মো: মনিরুজ্জামান ছানা সভাপতিত্বে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, রাঙাপরী গ্রুপের চেয়্যারম্যান মাসুম সরকার, মাষ্টারশেফ রেস্তোরাঁর স্বত্বাধিকারী এস. এম. শিহাব উদ্দিন, বিজনেস এন্টারপ্রাইজের পরিচালক মো: আসাদ উজ জামান সহ দুই দলের অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ।









