রাজশাহী

নগরীতে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
নগরীতে গলায় ফাঁস দিয়ে মীম (১৭) নামের কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার নগরীর তালাইমারীর রাণীনগর এলাকার নেক্সট কোচিং সেন্টার নামের একটি বাড়ির দ্বিতীয় তলার বাস ভবনে আত্মহত্যা করেন।

জানা গেছে, নিহত কলেজ ছাত্রী নিউ গভ. ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তারা রাণীনগর এলাকার নেক্সট কোচিং সেন্টার নামের একটি বাড়ির দ্বিতীয় তলায় অনেক দিন ধরে ভাড়া থাকতেন। আজ বিকেলে তার মা’সহ পারিবারের অন্য সদস্যরা বাইরে বেড়াতে গেলে বাড়িতে মীম একাই ছিলেন। পরে তিনি তার নিজ শয়ণ কক্ষে গলায় উড়নার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান সিল্কসিটি নিউজকে বলেন, তার লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ গেছে।

স/অ