সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতের আট রাজ্যের মানুষ

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২৫২ মিনিট পড়া
হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতের আট রাজ্যের মানুষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তরুপূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই।

‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থুইস্ট’ শীর্ষক জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী?

জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা। দেখা গেছে, ‘তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে’—এই মতের পক্ষে ভোট দিয়েছেন ২৩ শতাংশ উত্তরদাতা। আর এর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৭ দশমিক ৬ শতাংশ।

‘বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত’—এই মতের পক্ষে ভোট দিয়েছেন ৫৫ শতাংশ, বিপক্ষে দিয়েছেন ২১ দশমিক ১ শতাংশ।

‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে’—এই মতের পক্ষে মত দিয়েছেন ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছেন ২৯ দশমিক ১ শতাংশ।

এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতের উত্তরুপূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫ শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, ছাত্রুজনতার গণুঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ ১৬ বছরের নিপীড়নমূলক এক শাসনের অবসান ঘটে। এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে। এ ছাড়া সেখানে থেকে প্রায়ই তিনি বক্তৃতা দিচ্ছেন। এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে।

সূত্র: যুগান্তর