রাজশাহী

মোহনপুর ধূরইল ইউনিয়নে কৃষক দলের সমাবেশ

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে আমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাকারিয়া মন্ডলের পরিচালনায় সভাপতিত্ব করেন ধূরইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন ওরফে সমো মেম্বার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাহিন আকতার শামসুজ্জোহা, কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, মাহফুুজুর রহমান হিকোল,শরিফুল ইসলাম মুন্সি, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, যুগ্ম আহবায়ক ওয়াসিম,হাবিব,মেরাজ,হেলাল,ধূরইল ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক সাহিন আলম।

এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান ফিফটি, নয়ন শাহ্, আলম,যুবনেতা নাহিদ পারভেজ হিমু, ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন সহ প্রমূখ।