সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ভারতীয়সহ নিহত ১৫

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজানের কাছে এক সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

জানা যায়, দুর্ঘটনায় ভারতের ৯ জন ছাড়াও নেপাল ও ঘানার আরো ৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আর আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে জেদ্দায় ভারতীয় কনস্যুলেট নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া ভারতীয় মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজানের কাছে সড়ক দুর্ঘটনায় ৯ জন ভারতীয়র মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

ক্ষতিগ্রস্তদের পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার কথাও জানিয়েছে ভারতীয় কনস্যুলেট।

এ ছাড়া অনুসন্ধানের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, বাসটিতে ২৬ জন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

সূত্র: কালের কণ্ঠ