রাজশাহীর খবর

রাজশাহীতে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীতে দুই দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

এ সময় তিনি বলেন, ‘খেলাধুলা ও লেখাপড়া দুটি একে অপরের পরিপূরক। লেখাপড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ্য থাকি। জাতীয় পর্যায়ে যারা খেলে তারা অর্থ ও সম্মান সবই অর্জন করে। তাই খেলাধুলাকে আমরা একটি শিক্ষার সেশন হিসেবে নিতে পারি।’

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, শারীরিক শিক্ষা কলেজের উপাধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ও অবসরপ্রাপ্ত ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার।

প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভলিবলের ৮টি দল ও ব্যাডমিন্টনের ১৬টি দল অংশ নিয়েছে।