রাজশাহীর খবর

বিসিক উদ্যোক্তা মেলায় নজর কাড়ছে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের স্টল

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজ মাঠে ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিসিক উদ্যোক্তা মেলায় বিভা’স কেক নামে স্টল দিয়ে অংশ নিয়েছে রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী। বিরিয়ানি ও বাহারি ডিজাইনের কেক নজর কেড়েছেন দর্শনার্থীদের।

শিক্ষার্থীদের এই স্টলে চিতই, ভাপা, পাটিসাপটার মতো ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি বিভিন্ন ফ্লেভারের কেকসহ নানান খাবার রয়েছে। তাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয় বরং বাস্তব জীবনে ব্যবসায়িক দক্ষতা অর্জন। দলের অন্যতম সদস্য, বিভা বলেন, “এই মেলায় অংশগ্রহণ আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমরা কীভাবে পণ্য পরিবেশন করব, গ্রাহকদের চাহিদা বোঝার কৌশল এবং বিক্রয় কৌশল শিখছি। “দর্শনার্থীরা তাদের উদ্যোগকে উৎসাহিত করছেন।

একজন ক্রেতা জানান, “শিক্ষার্থীদের তৈরি খাবার যেমন সুস্বাদু, তেমনি তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। এটা দেখে বোঝা যায় যে তারা ভবিষ্যতে ভালো উদ্যোক্তা হয়ে উঠবে।” শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় দর্শনার্থী, সবাই এই মেলায় ভিড় করছেন। খাবারের স্টলটি যেমন শিক্ষার্থীদের জন্য একটি ব্যবসায়িক শিক্ষার সুযোগ, তেমনি ক্রেতাদের জন্যও একটি চমৎকার অভিজ্ঞতা। রাজশাহী কলেজের শিক্ষার্থীদের স্টলটি ইতিমধ্যে মেলায় বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

এই উদ্যোক্তা মেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। সরকারি ছুটির দিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় দর্শনার্থী, সবাই এই মেলায় ভিড় করছেন।