নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবির অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ১৪ জন এবং ওয়ারেন্টভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ওয়াদুদের মেয়ে ও নগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোসা: লাকি আক্তার মিথিলা (২২), নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় মানিকের ছেলে ও আওয়ামীলীগ কর্মী শুভ (২১), নগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত হাফিজ উদ্দীন হাগনার ছেলে ও আওয়ামীলীগ কর্মী মো: রাশেদুল ইসলাম মিলন ওরফে কানা মিলন (৪৪), নগরীর কর্ণহার থানার তালুক ধর্মপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও আওয়ামীলীগ কর্মী মো: মনিরুজ্জামান (৩২) ও একই থানার দমদমা এলাকায় কাজিম উদ্দিনের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো: হাবিবুর রহমান সুজন (৩৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।









