নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের আদিবাসী পল্লীতে সন্ত্রাসী হামলা, বসতবাড়ীতে অগ্নিসংযোগ ও ফিলোমিনা হাঁসদাকে নির্যাতনকারী ভূমিদস্যুদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় মানববন্ধনকারীরা গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তোলেন।

ফিলোমিনা হাঁসদার ছেলে বিটিশ সরেন জানান, গত ৩ জানুয়ারী গোবিন্দগঞ্জে আদিবাসীদের জমি দখল করে সাটি ভরাট করার সময় বাধা দিলে চেয়ারমান রফিকুল ইসলাম ও তার লোকজন দ্বারা ফিলোমিন হাঁসদাতে নিকোলাস মুঠুসহ অনেকেই হামলার শিকার হোন। বর্তমানে ফিলোমিনা হাঁসদাজখম হয়ে শহীদ নিয়তির রহমান স্যাডিদ্দেল সলেজ, বগুড়াতে ভর্তি রয়েছেন।
তিনি আরো বলেন, ঐদিন দিবাগত রাতে তাদের বাড়ীতে অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকান্ড চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকজন করেন। আমাদের গ্রাম সংলগ্ন আদিবাসীদের প্রায় ২৫০ বিঘা জমি রয়েছে। সেখানে চেয়ারম্যান তার ১৬ শতক জমি রয়েছে বলে দাবী করেন। এ জমিকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটে।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গনেশ মারান্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী বরজাহান, আন্দ্রিয়াস বিশ্বাস, শান্তা বিশ্বাস প্রমুখ।
তারা বলেন, বিগত সময়ে এ দেশের আদিবাসী ভাই-বোনেরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলো। প্রতিনিয়ত তাদের সাথে হওয়া অন্যায় ও নির্যাতনের বিচার না হওয়ার জন্যই বার বার একই ঘটনা ঘটছে। তাই বর্তমান সরকার ও প্রশাসনের প্রতি আকুল আবেদন অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপুরন দাবী করেন তারা।









