সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইসরাইলের দখলকৃত আল-কুদসে পানি সংকট চরমে

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলের দখলকৃত আল-কুদসে পানি সংকট চরমে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলের দখলকৃত আল-কুদসে প্রযুক্তিগত ত্রুটির কারণে ২ লাখেরও বেশি বসতি পানির সংকটে পড়েছে। পরবর্তীতে জরুরি পানি বিতরণ কেন্দ্র চালু করা হলেও ফের ত্রুটির কারণে পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। এতে অঞ্চলটিতে পানি সংকট পরমে পৌঁছেছে।

পানি সংকটের সবশেষ পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে পানি বিতরণকারী প্রতিষ্ঠান গিহন কোম্পানি জানিয়েছে, সমস্যাটি অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকবে।

সাম্প্রতিক মাসগুলিতে ইসরাইলি অধিকৃত অঞ্চলজুড়ে পানি বিভ্রাটের বিষয়ে ইহুদিবাদী শাসনের মেকোরট কোম্পানির সিইও এক সাক্ষাত্কারে বলেছেন, সরকারকে তার অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং সাইবার আক্রমণসহ বিভিন্ন জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে।

পানি সংকটের বিষয় নিয়ে ইসরাইলি নিউজ আউটলেট ডিফেন্স; পানি বিতরণ নেটওয়ার্কে সাইবার আক্রমণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন করেছে। যেখানে বলা হয়েছে, এটি সাইবার নিরাপত্তা নিরীক্ষকদের জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগ। কারণ এটি পানির গুণমানকে প্রভাবিত করতে পারে।

এ বিষয়ে গোয়েন্দাদের পরামর্শ, ইসরাইলি শাসনের শত্রুরা দুর্বলতাকে কাজে লাগাতে পারে; যা অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। কাজেই আমাদের কিছু নীতি পুনঃমূল্যায়ন এবং সংশোধন করতে হবে।

উল্লেখ্য, অপারেশন আল-আকসা স্টর্ম শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে হ্যাকার গ্রুপগুলো বারবার ইসরাইলের পানি ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।

সূত্র: যুগান্তর