নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার এ দুজন হলেন- আওয়ামী লীগ কর্মী হাদিউন্নবী চৌধুরী আলভী (২৬) ও ছাত্রলীগ নেতা শাহীন আলী (২৪)।
শাহীন নগরীর রাজারহাতা এলাকার সাবের আলীর ছেলে। আর হাদিউন্নবী বাকির মোড় এলাকার মৃত হুমায়ুন্নবী চৌধুরীর ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর) আরএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।









