রাজশাহীর খবর

রাজশাহীতে ধারালো অস্ত্রসহ আটক ১, সহযোগী পলাতক

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। তবে এসময় তার সহযোগী মো: নূর ইসলাম বিষু (৩২) কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি মো: ওয়াসিম আলী কিরন (২৮)। সে রাজশাহী মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মো: আবু বাক্কারের ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর) আরএমপি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শুক্রবার রাতে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম আলী ও নূর ইসলাম পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ওয়াসিম আলীকে একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে আটক করে। অন্যজন পালিয়ে যায়। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তারা দুজন ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পলাতক আসামি নূর ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। কিরনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।