রাজশাহীর খবর

রাজশাহীতে ২ যুবলীগকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহীতে দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সংশ্লিষ্ট থানা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহী নগরের রাজপাড়া থানার দাশপুকুর এলাকার যুবলীগকর্মী মো. শুভ (৩৫) ও জেলার চারঘাট উপজেলার চকবেলঘরিয়া গ্রামের যুবলীগকর্মী শামীম আহমেদ (৩১)।

রোববার সন্ধ্যায় আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার এদের গ্রেপ্তারের পর রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।