রাজশাহীর খবর

বিজয় দিবসে নগরীর ১৪ নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সোনিয়া খাতুন:

মহান বিজয় দিবস উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার বালুর মাঠে ১৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ উজ্জল আলী। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা অন্যায়ভাবে আমাদের মিথ্যা মামলা দেওয়ার কারনে দীর্ঘ ১৭ বছর স্বাধীনভাবে ও উল্লাসের সাথে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ছাত্র-জনতার যৌথভাবে গণঅভ্যুত্থানের পর এবছর স্বাধীন ভাবে আজকের এ দিনটিকে এলাকাবাসীর সাথে উদযাপন করতে পারছি।

তিনি আরো বলেন, এলাকার ছেলে-মেয়েদের মাদক থেকে বিরত করে ক্রীড়ার সাথে সম্পৃক্ত ও মেধা বিকাশ করার জন্য আজকে দিনব্যাপী খেলাধুলার আয়োজন করা হয়েছে। আগামীতে এলাকারবাসীর উন্নয়নে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান পরাগের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা সাইফি রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জনের একান্টেন্ট অফিসার মুজিবুর রহমান, আয়কর কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল রানা কালু, মো: রাব্বির হোসেন সাদ্দাম, ১৪ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন কর্ণেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ১৪ নং ওয়ার্ড এলাকাবাসী।