রাজশাহী

রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব  

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদা:

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকার রাজশাহী  ক্যাথেড্রাল চার্চে, গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল হতে শত শত  গারো পরিবার অংশ নেয় গারো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালাই । রাজশাহী ওয়ানগালা উদযাপন পরিষদের আয়োজনে রাজশাহী ওয়ানগালা ২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নকমা প্রধান লোটাস লুক চিসিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল  রেভা ফাদার ফাবিয়ান মারডী।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহী  অঞ্চলের উপপরিচালক  জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন নানকিং গ্রুপের চেয়ারম্যান মো এহসানুল হুদা,  পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান  মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ সুলতা দ্রং ও ফাদার লিটন কস্তা।

অনুষ্ঠানের শুরুতে  গারোদের ১১ টি জাতি গোষ্ঠীর ফসল তুলে দেন প্রধান অতিথির হাতে।  এরপর আনুষ্ঠানিকভাবে  গারোদের ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।

উৎসবের এই দিনে ধনী গরিব, ছোট বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে।ওয়ানগালা  অনুষ্ঠানের এই দিন হল গারোদের বিনোদনের দিন।  অনুষ্ঠান শুরুতে  ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা।  পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে,ধর্মীয় রীতি অনুযায়ী  নাচের তালে তালে অতিথিদের  নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে  । প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ গান  ও সুরের মূর্ছনায় উৎসব আনন্দে পূর্বতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।