রাজশাহীর খবর

বাঘায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

বাঘা প্রতিনিধি:
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ডিগ্রী কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

 
মানববন্ধনে অংশ গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ আশরাফ আলী, উপাধ্যক্ষ সামসুদ্দিন শেখ, শিক্ষক তৈয়মুর রহমান, সিরাজুল ইসলাম, আয়েন উদ্দিন, শাহ আক্তরুজ্জামান মোহাম্মেদ সাদেক, হাফিজুর রহমান, আবদুস সালাম আনছারীসহ শিক্ষার্থীরা।

 
অপর দিকে উপজেলার দিঘা উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে মানববন্ধন করে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি র‌্যালি নিয়ে কলেজের শহিদ মিনার চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জহুরুল ইসলাম, পরিচালনা কমিটির সভাপতি আতাব উদ্দিন শেখ প্রমুখ।

স/শ