নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নওহাটায় আলোচনা সভা এবং কমিউনিটির চেঞ্জ এজেন্ট পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নওহাটা পবা রাজশাহী সমতা প্রকল্পের অফিস কার্যালয়ে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা ও উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বার এবং মিডিয়া ব্যক্তিত্ব শরীফ সুমন।
আলোচনা সভা শেষে কমিউনিটির বিশেষ কাজে অবদান রাখায় সংগঠনের সহ-সভাপতি আরমান আলী রিংকিকে চেঞ্জ এজেন্ট পুরস্কার ক্রেস্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় সংগঠনটির ১৫ জন হিজড়া সদস্য ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
এর আগে বাচ্চারা সাংস্কৃতিক সংগঠন ও দিনের আলো হিজরা সংঘের এস সি জি প্রকল্পের সহযোগিতায় সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন ও র্যালি করে মানবাধিকারের দাবিগুলো উপস্থাপন করা হয়।









