নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি’র ৩১ দফা রুপরেখা জনগণকে অবহিত করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা বাজারে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও জেলা ছাত্রদলের (সাবেক) সভাপতি মো. রায়হানুল আলম রায়হান।
সমাবেশ শেষে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা বিএনপি’র সদস্য মো. আলী হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সদস্য মো. কামরুজ্জামান হেনা, জেলা বিএনপি সদস্য শাহাদাত হোসেন হাবিব, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মোজাফফর হোসেন, কাটাখালী পৌর বিএনপি’র সদস্য সচিব মো. নাজমুল হক নাজমুল, পবা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার সদস্য সচিব মো. শাহরিয়ার আলম বিপুল, জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলামিন, নওহাটা পৌর কৃষকদলের আহ্বায়ক মো. রবিউল ইসলাম, জাতীয়তাবাদী কৃষকদল পবা উপজেলা আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক মো. আতাউর রহমান, পবা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. গাজীউর রহমান।










