রাজশাহী

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
রামেক,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল,

নিজস্ব প্রতিবেক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রিমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তিনি মারা যান বলে গতকাল শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া রিমা বেগমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

হাসপাতালের ওই প্রতিবেদনে বলা হয়, গৃহবধূ রিমাকে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় ভর্তির পরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। শুক্রবার বিকালে তিনি মারা যান।

চলতি বছর রিমা বেগমের মৃত্যুর মধ্য দিয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। এদিকে, শনিবার সকালে রামেক হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।