রাজশাহী

রাজশাহীতে শিবিরের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার ও যারা এই হত্যার সাথে জড়িত তাদের ফাঁসির দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুর আড়াইটায় নগরীর রেলগেট থেকে জমায়েত করে বিক্ষোভ করতে করতে জিরোপয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার ও যারা এই হত্যার সাথে জড়িত তাদের ফাঁসির দাবি করেন সকলে।
উক্ত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক মো: সফিউল্লাহ ও কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পদক সাইদুল ইসলাম সহ মহানগর, বিশ্ববিদ্যালয় ও উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ।