রাজশাহী

আইনজীবী হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী এডভোকেট বার সমিতির সাধারন আইনজীবীবৃন্দ।

বুধবার সকাল ১০টায় রাজশাহী আদালতের প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার আইনে বিচার ও ইস্কনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।