জাতীয়

প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিলেন পুলিশ

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিক্ষোভকারীদের পরিচয় জানা যায়নি।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করতে দেখা যায়।

বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান করছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও তারা সতর্ক অবস্থায় রয়েছেন।