রাজশাহীর খবর

পিডিবিকে কোম্পানী না করার দাবিতে বিক্ষোভ ও সভা

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
পিডিবি রাজশাহী ও রংপুর বিতরণ অঞ্চল নিয়ে গঠিত কাগুজে নর্থ-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী বাতিলে দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় পিডিবি হেতেম খাঁ বিদ্যুৎ অফিস থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট পদক্ষিণ শেষে আবার হেতেম খাঁ বিদ্যুৎ অফিসে এসে শেষ হয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে, হেতেম খাঁ বিদ্যুৎ অফিস থেকে পিডিবি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।

পিডিবির প্রধান প্রকৌশলী হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্টু।

এসময় বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, আবদুস সোহেল, শহীদুল ইসলাম খান, সাইফুল ইসলাম রাজু, মিনহাজ উদ্দীন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,  জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই পিডিবি। এই পিডিবিকে কোম্পানী হতে দেওয়া যাবে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পিডিবির চেয়াম্যান শামসুল হাসান মিয়ার অপসারণ দাবি করা হয়। এসময় বিডিবির সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

স/আ