রাজশাহী

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-নাশকতা, আরও ১৬জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
রাজশাহী জেলা-যুগান্তর

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত হলেন মো: আজিজুল আলম(৬১)। সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।