সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন ঘিরে সহিংসতা প্রচেষ্টায় কয়েকজন গ্রেফতার

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
মার্কিন নির্বাচন ঘিরে সহিংসতা প্রচেষ্টায় কয়েকজন গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে এক ব্যক্তিকে আটক করেছে ক্যাপিটল পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) তার গায়ে পেট্রোলের গন্ধ ও তার কাছে একটি ফ্লেয়ার গান পাওয়া যাওয়ায় তাকে ক্যাপিটল ভবনের ভিজিটর সেন্টার থেকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে মঙ্গলবার আরও কয়েকটি গ্রেফতার এবং আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।

মিশিগানে নির্বাচন সংক্রান্ত হুমকির কারণে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মেইন রাজ্যের স্টেট পুলিশ জানিয়েছে, তারা পুরো রাজ্যজুড়ে বিভ্রান্তিকর কল ( মিথ্যা তথ্য দিয়ে জরুরি সেবা, যেমন পুলিশ বাহিনীকে কোনও নির্দিষ্ট স্থানে পাঠানো) সম্পর্কে সচেতন, তবে জনসাধারণের জন্য কোনও হুমকি নেই বলে উল্লেখ করেছে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন