রাজশাহীর খবর

বগুড়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষ আহত ১১

নিউজ ডেস্ক৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

লতিফুল করিম, বগুড়া :
বগুড়ায় যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের  বগুড়া শহিদ জিয়া  মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসা চলছে ।

বগুড়ার হাইওয়ে পুলিশের ওসি জানান,  আজ সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার রহবল এলাকায় রংপুর থেকে  আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল  ।

পথে মধ্যে অপর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে  বাসটির মুখোমুখি ধাক্কা লাগে ।

এসময়  মাইক্রোবাসের ৩ জন আরোহী ও  যাত্রীবাহী বাসের ভিতরে থাকা অন্তত ৮ যাত্রী  গুরুতর আহত হয় । আহতদের পুলিশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় । এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক  বলে জানিয়েছে ডাক্তার।
এঘটনায় গাড়ী দুটিকে আটক করেছে পুলিশ ।

স/আর