রাজশাহীর খবর

নগরীতে হোটেল কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৮ মার্চ ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সাহেবজারের গণকপাড়া এলাকার একটি আবাসিক হোটেলের কর্মচারীরর রক্তাক্ত  লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান।

নিহত হোটেল কর্মচারী (বয়) হলেন, রাজশাহীর তানোরের চান্দুরিয়ার দেওতলা এলাকার আবদুল হামিদের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৩৫)। তিনি এই হোটেলের কর্মচারী ছিলেন। তবে হোটেল থেকে একটি রক্তাক্ত চাকু (ছোড়া) উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার সকালে আল হাসিব নামের হোটেলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা । তবে লাশের গায়ে আঘাতের চিহৃ রয়েছে। তিনি যে ঘরে নিহত অবস্থায় পড়ে ছিলেনে সেই ঘরের কয়েটি অসবাসপত্র ভাঙ্গা বা এলোমেলো অবস্থায় পড়ে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদেন্তের প্রক্রিয়া চলছে।

হোটেল বয় সাজু সিল্কসিটিনিউজকে জানায়, গত ১৬ মার্চ সন্ধ্যায় চাঁপাইনব্বগঞ্জ থেকে এক লোক ব্যবসার কাজে এসেলেন বলে এই হোটেলে ওঠে। সেই সময় কর্মস্থলে ছিলো সিরাজ। এই হোটেল চারটি রুমের চারজন ছিলেন। তবে সকালে একজন পাওয়া যায়নি।  আমি সকালে এসে শুনছি এই অবস্থা।

এবিষয়ে হোটেল আল হাসিবের ম্যানেজার মো. রিপন সিল্কসিটিনিউজকে বলেন, রুমের ভেতর থেকে আটকানো ছিলো। আমি সারা শব্দ না পেয়ে নিচের চায়ের দোকানের এক লোক ডেকে আনি। লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ আসে।

 

স/আ