আন্তর্জাতিক

আত্মঘাতী হামলার দায় স্বীকার আইএসের: সাইট

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। আইএসের মুখপাত্র আমাক নিউজ এজেন্সি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স।

 

শুক্রবার দুপুরের ওই হামলায় আহত হন দুই র‌্যাব সদস্য। তারা হলেন, র‌্যাবের কনস্টেবল আরিফ, ল্যান্স করপোরাল মিজান। পরে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছেন।

 

এর আগে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এক ব্রিফিংয়ে জানিয়েছেন, হামলাকারী জঙ্গি; তবে সে কোন জঙ্গি গ্রুপের সদস্য তা নিশ্চিত নয়।

সূত্র: বাংলা ট্রিবিউন