সদ্য প্রকাশিত
খেলা

নেপালে ১৪ সদস্যের দাবা দল

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নেপালে ১৪ সদস্যের দাবা দল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠেয় বিশ্ব কাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা বিভাগে অংশগ্রহণের জন্য ১৪ সদস্য বিশিষ্ট দাবা দল ঢাকা ত্যাগ করেছে।

 

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে কাঠমুন্ডর উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি।

 

ওপেন বিভাগে দেশের চার গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান ও নিয়াজ মোরশেদ এই দলে রয়েছেন।

 

এছাড়া, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, তিন ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান, সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও মেহেদী হাসান পরাগ দলের সঙ্গে রয়েছেন।

 

মহিলা বিভাগে দুই আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ও রানী হামিদ, দুই মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও শারমীন সুলতানা শিরিন,সামিহা শারমীন সিম্মী ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি অংশ নেবেন।

 

আগামী ১৯ মার্চ হতে ইভেন্টের খেলা শুরু হবে। ওপেন বিভাগের চ্যাম্পিয়ন চলতি বছরের বিশ্বকাপ দাবায় এবং মহিলা বিভাগের চ্যাম্পিয়ন ২০১৮ সালের বিশ্ব মহিলা দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

সূত্র: বাংলা নিউজ