সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল?
আন্তর্জাতিক

অপহৃত হওয়ার ৭০ বছর পর পরিবারে

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
অপহৃত হওয়ার ৭০ বছর পর পরিবারে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন নাগরিক লুইস আরমান্দো আলবিনো। ১৯৫১ সালে ছিলেন বালক। ওই বছরের ২১ ফেব্রুয়ারি তাকে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট ওকল্যান্ডের এক পার্ক থেকে অপহরণ করা হয়।

সেদিন তিনি এক ভাইয়ের সঙ্গে বাইরে খেলা করছিলেন। কিন্তু একজন নারী তাকে মিষ্টির লোভ দেখিয়ে অন্যত্র নিয়ে যায়। তারপর থেকে আরমান্দো আলবিনো নিখোঁজ ছিলেন।

এই জুনে তার বয়স হয়েছে ৭৯ বছর। তিনি পরিবারের কাছে এত বছর পরে ফিরে এসেছেন। এ সময় হাসি আনন্দে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয় তার পরিবারে। কমপক্ষে ৭০ বছর আগে তখনকার ৬ বছর বয়সের আলবিনোকে অপহরণ করা হয়। তারপর থেকে পরিবারের সদস্যরা হন্যে হয়ে তাকে খুঁজেছেন। কিন্তু কোথাও হদিস মেলেনি।

অবশেষে যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে তার সন্ধান মিলেছে। তিনি জীবিত আছেন। তিনি নিখোঁজ হওয়ার পর কয়েক দশক পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেয়েছেন।

 

সূত্র: যুগান্তর