সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ফুটপাত ধসে নর্দমায় ভেসে গেলেন নারী

Silk City২৫ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
মালয়েশিয়ায় ফুটপাত ধসে নর্দমায় ভেসে গেলেন নারী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৪৫ বছর বয়সী এক নারী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিখোঁজ হয়েছেন। ভারতের অন্ধ্র প্রদেশের এই বাসিন্দা ফুটপাতে হাঁটছিলেন। হঠাৎ সেটি ধসে যাওয়ায় তিনি একটি নর্দমায় ভেসে যান। ঘটনাটি শনিবারের।

তবে এখনো তার খোঁজ মেলেনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, চিত্তুর জেলার অনিমিগানিপল্লে গ্রামের বাসিন্দা বিজয়লক্ষ্মী নামের ওই নারী কুয়ালালামপুরে ফুটপাত ধরে হাঁটছিলেন বলে জানা গেছে। ওই সময় সেখানে ধস হয়।

তার স্বামী ও ছেলে ধস থেকে রক্ষা পেলেও তিনি নর্দমার ভেতরে ভেসে যান।এ ঘটনার পর কুয়ালালামপুরের বেসামরিক কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং তা এখনো চলমান। বিজয়লক্ষ্মী তার ব্যবসার কারণে প্রায়ই মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ভ্রমণ করতেন।

গণমাধ্যমটি জানিয়েছে, ঘটনার প্রতিক্রিয়ায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্র প্রদেশ নন-রেসিডেন্ট তেলেগু (এপিএনআরটি) সোসাইটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, যাতে উদ্ধার অভিযান কার্যকরভাবে পরিচালিত হয়।

মুখ্যমন্ত্রী ও মানব সম্পদ উন্নয়ন (এইচআরডি) মন্ত্রী নারা লোকেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

 

সূত্র: কালের কণ্ঠ