চাঁপাইনবাবগঞ্জ

রহনপুরে তিনটি দোকানে আগুন, ব্যাপক ক্ষয় ক্ষতি 

Silk City১ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে একটি মার্কেটে আগুন লেগে ৩ টি দোকানের মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হলে তরিকুল ইসলামের হাসান মুদি স্টোর, যতনের একটি সেলুন পুরোপুরি ও রবিউল ইসলামের একটি ঔষধের দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তারা জানায়, ৩ টি দোকানের মধ্যে দুটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।তবে একটি ঔষধের  দোকানে আংশিক ক্ষতি হয়েছে। তারা আরও  জানায় অগ্নিকান্ডে প্রায় তিন লক্ষ টাকা। তবে ব্যবসায়িদের দাবি তাদের প্রায়১২ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।