রাজশাহী

রাজশাহীতে বৃহস্পতিবার কারফিউ শিথিল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত

Silk City৩১ জুলাই ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরএমপি কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) ১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার সকাল ৬.০০ ঘটিকা হতে রাত ৯.০০ ঘটিকা পর্যন্ত শিথিল করা হয়েছে।

তবে রাত ৯.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।