নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ রোববার বেলা ১২ টার দিকে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমাল কুমার চক্রবতি সিল্কসিটিনিউজকে এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত হরকাতুল জিহাদের সদস্যরা হলেন, নওহাটা নতুন পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮) ও নওহাটা শাহপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মনসুর রহমান (২৭)।

ওসি জানায়, এরা দুইজনের বিরুদ্ধে রাজধানী ঢাকার পল্টন থানায় একটি একটি করে দুইটি মামলা রয়েছে। এর মধ্যে একটি সন্ত্রাস ও জঙ্গিবিরোধী আইনে ও অপরটি পুলিশ ওপর হামলা। আর পবা থানায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মামলা রয়েছে।
তিনি আরো বলেন, আরিফুল ও মানসুর দুইজনে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। রোববার রাতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
স/আ









