রাজশাহী

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

Silk City১৩ জুলাই ২০২৪১ মিনিট পড়া

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর গ্রামের রমজান মেম্বারের মোড় হতে তাকে গ্রেফতার করে।

রাজিব হোসেন হরিরামপুর (মচমচিপাড়া) গ্রামের আলাউদ্দিনের ছেলে। রাজিব একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বাঘা থানার তদন্ত ওসি সোয়েব খান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।