রাজশাহী

রাজশাহী নগর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Silk City১১ জুলাই ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগর যুবলীগের সভাপতি মনিরউজ্জামান খান মনির এবং সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫ টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সবুজ চত্বরে এ বৃক্ষরোপণ করা হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী মুহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হাবিব।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী নগর যুবলীগের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক মুরসালীন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এস এম আশিকুর রহমান অদ্বিত।
এছাড়াও রাজশাহী নগর যুবলীগের ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ন-আহ্বায়ক এবং কর্মীরা উপস্থিত ছিলেন।