সিল্কসিটিনিউজ ডেস্ক:
আফ্রিকার দেশ ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ১৯৪৫ সাল থেকে খুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করে আসছে।

৭২ বছর পর সে লড়াই এখনও অব্যাহত।এমন পরিস্থিতিতে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়ে জাতিসংঘ বলছে, সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি বিশ্ব।
শুক্রবার (১০ মার্চ) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান স্টিফেন ও’ব্রায়ান বলেন, এই চারটি দেশের দুই কোটি মানুষ খুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষে চরম কষ্টে দিন অতিবাহিত করছেন।
বিপর্যয় মোকাবেলায় আসন্ন জুলাই থেকে ৪৪০ কোটি ডলার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
স্টিফেন বলেন, আমরা ইতিহাসের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।জাতিসংঘ প্রতিষ্ঠার পর চলতি বছরের প্রথম থেকে আমরা সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি।
তিনি জানান, অনাহার ও দুর্ভিক্ষে চারটি দেশের দুই কোটি মানুষ রোগ-শোকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বের সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না।
এদিকে, চলতি বছর খুধার কারণে ১৪ লাখ শিশুর প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউনেসেফ।
দেশগুলোতে যুদ্ধ, সহিংসতা, রাজনৈতিক অস্থিশীলতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্ষমতার দ্বন্দ্ব, দারিদ্র্য ও দক্ষ নেতৃত্বের অভাবে এই করুণ পরিণতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বাংলা নিউজ










