চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

Silk City১০ জুলাই ২০২৪১ মিনিট পড়া

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটি উল্টে ইব্রাহিম (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বোয়ালিয়া-চৌডালা সড়কের গৌরীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মারফত আলীর ছেলে।

পুলিশ জানায়,বুধবার দুপুরে সে সোনাইচন্ডী হাটে গরু নিয়ে যাওয়ার জন্য তার বাড়ি সামনের রাস্তায় গরুভর্তি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে সে ওই ভুটভুটির নিচে চাপা পড়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।