নাটোর

বাগাতিপাড়ায় চালককে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেষ্টা

Silk City২ জুলাই ২০২৪১ মিনিট পড়া

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় অটো ছিনতাইয়ের চেষ্টায় দূর্বত্ত্বদের ছুরিকাঘাতে আলাল উদ্দিন নামে এক অটোচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-তমালতলা সড়কের জিগরী ও তমালতলা বাজারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহত অটোচালক আলাল উদ্দিন পাশ^বর্তী নাটোর সদর উপজেলার ছোট জংলি এলাকার মৃত খালেকের ছেলে। জানা যায়, ওই রাতে অটোচালক আলাল নাটোর থেকে যাত্রী নিয়ে বাগাতিপাড়ায় আসছিলেন।

পথিমধ্যে জিগরী ও তমালতলা বাজারের মধ্যবর্তী স্থানে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেস্টা করে। সেসময় হঠাৎ সেখানে বাগাতিপাড়া থানা পুলিশের টহল টিম পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ আহত অবস্থায় ওই অটোচালককে উদ্ধার করে হাসপতালে পাঠায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটো উদ্ধার করা হয়েছে এবং আসামী ধরতে অভিযান অব্যাহত রয়েছে।